পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যের খবর

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের – শিক্ষাবন্ধু এবং শিক্ষা দফতরে কর্মরত সেবকদের জন্য পঞ্চায়েত ভোটের মনোনয়ন দেওয়ার সময়সীমা একদিন বাড়লো । হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত । আজ বেলা তিনটে পর্যন্ত শুধুমাত্র এই দুই পদে কর্মরত ব্যাক্তিরা পঞ্চায়েতের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করতে পারবেন । রাজ্য নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে, রেশন ডিলার, হোম গার্ড, সিভিক ভলান্টিয়ার, গ্রাম সেবকরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । এই সিদ্ধান্তের বিরোধিতায় এক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, ১৬ জুন পর্যন্ত এই সমস্ত পদে কর্মরতদের মনোনয়ন জমা করার সুযোগ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন ।

শুধু স্পর্শকাতর এলাকাই নয়, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টি এস শিবঘনানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলেছে, নির্দেশ জারির ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে । পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সেই রায়ে পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য নির্বাচন কমিশন ।

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে জানান, স্পর্শকাতর বুথ নির্ধারণ করা হয়নি । এরই পরিপ্রেক্ষিতে আদালত, কমিশনকে কটাক্ষ করে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় । কেন্দ্রীয় বাহিনীর খরচ বহন করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সূর্যনীল দাস ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিংসা প্রসঙ্গে উদ্বিগ্ন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস । তিনি কলকাতা বিমানবন্দরে বলেন, পঞ্চায়েত নির্বাচনে যারা হিংসার আশ্রয় নিয়েছেন তাদের বিরুদ্ধে সময়মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্য়পাল ডঃ সি ভি আনন্দ বোস । মনোনয়ন পর্বে যে হিংসা রাজ্যে পরিলক্ষিত হয়েছে তার তীব্র নিন্দা করে রাজভবনের তরফে রাজ্যপালের বিবৃতি জারি করা হয়েছে । রাজ্য়পাল বলেছেন, বাংলায় ভোটের আগেই হিংসায় যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা শুনেই তিনি শঙ্কিত । সংবাদ মাধ্যমও কোথাও কোথাও আক্রান্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি । রাজ্য়পাল বলেছেন, নির্বাচনের জয় হবে ভোট গণনা করে । কখনই মৃতদেহ গণনা করে নয় । আইনশৃঙ্খলা হাতে নেওয়ার অনুমতি কারোর নেই ।

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *