কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফলে কোন ডিভিশন না দেওয়ার সিদ্ধান্ত

শিক্ষা

কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফলে কোন ডিভিশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এই দুই শ্রেণীর পরীক্ষার্থীদের মার্কসিটে এবার থেকে তাই আর গড় নম্বরের উল্লেখ থাকবে না । অর্থাৎ কে কত শতাংশ নম্বর পেয়েছে তা লেখা থাকবে না ।

CBSE-র পক্ষ থেকে গতকাল এক বিবৃতি জারি করে এই খবর জানানো হয় । এছাড়াও বোর্ড ঘোষণা করেছে যদি কোন পড়ুয়া ৫টির বেশি বিষয় নিয়ে থাকেন তাহলে তাদের সেরা প্রাপ্ত নম্বর কোন কোন বিষয়ে তা ঠিক করবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলের নিয়োগকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *