ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান নতুন দিল্লি পৌঁছোল

ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান নতুন দিল্লি পৌঁছোল

দেশ বিদেশ

ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান নতুন দিল্লি পৌঁছেছে – অপারেশন অজয়ের আওতায় ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধারের কাজ চলছে । এয়ার ইন্ডিয়ার আরও দুটি বিমান নতুন দিল্লি পৌঁছেছে । আজ ভোরে ১৯৭ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান নতুন দিল্লি পৌঁছায় । বিমান বন্দরে ভারতীয়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর ।

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেন, প্রধানমন্ত্রী মোদীর ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে ।

তেল আভিভ থেকে আসা ভারতীয়রা তাদের সাহায্য করার জন্য সরকারকে ধন্যবাদ জানান ।

অন্য বিমানে, আরও ২৭৪ জন যাত্রীকে নিয়ে চতুর্থ বিমানও তেল আভিভ থেকে নতুন দিল্লি পৌঁছেছে । এদিকে, ইজরায়েল – হামাস সংঘর্ষের নবম দিন আজ । আতঙ্কের প্রহর গুনছে বিধ্বস্ত গাজা । ইজরায়েলের স্থলবাহিনী গতকাল গাজায় তল্লাশি অভিযান শুরু করেছে । তেল আভিভ জানিয়েছে গাজায় এখনো অন্তত ১২০ জন বন্দী রয়েছেন । ইজরায়েল গতকালই ১১লক্ষ মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-গাজা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছিল । এই সময়সীমা শেষ হয়ে গেছে । এদিকে, রাষ্ট্রসংঘ জানিয়েছে ইজরায়েলের হুমকির আগেই গাজা থেকে প্রায় ৪ লক্ষ ফিলিস্তিনি নাগরিক পালিয়ে গেছেন ।

আরও পড়ুনঃ

1 thought on “ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান নতুন দিল্লি পৌঁছোল

  1. Fantastic site. Lots of helpful information here. I am sending it to some friends ans additionally sharing in delicious. And of course, thanks for your effort!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *