আবহাওয়ার পর্বাভাস

দেশ রাজ্যের খবর

আবহাওয়ার পর্বাভাস – সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দপ্তর – আজই রাতেই মোকার সৃষ্টি। কাল সকালে মোকা প্রবল ঘুর্নিঝড়। কাল রাতে মোকা অতি প্রবল ঘুর্নিঝড়। ১২ তারিখ থেকে মুভমেন্ট শুরু। ১৩ থেকে কিছুটা দুর্বল হবে। ১৪ মে বেলার দিকে, বিকেলের আগে ল্যান্ডফল। সে সময় সর্বোচ্চ গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার। সে সময় হাওয়ার গতিবেগ ১৩০ কিলোমিটার। ১০ থেকে ১২ পর্যন্ত সমুদ্রের ওপর শক্তি বাড়াবে মোকা। সে সময় সমুদ্রের মধ্যভাগ উত্তাল হবে।

১৪ মে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ১২ থেকে ১৪ মে এ রাজ্যের মৎস্যজীবী সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এ রাজ্যে প্রত্যক্ষ প্রভাব পড়ছে না মোকার।

রাজ্যের তাপপ্রবাহ – আজ বাঁকুড়া ৪৩, আসানসোল ৪২, বহরমপুর ৪১, শ্রীনিকেতন ৪২ । এই তাপপ্রবাহ ১২ মে পর্যন্ত জারি। কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া সর্বত্র তাপ প্রবাহ। মালদা ও দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহ।

আবহাওয়ার পর্বাভাস

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *