Madhyamik Result 2023 – গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বারের চেয়ে এই হার কমেছে ০.৪৫ শতাংশ। প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছেন ১১৮ জন। তবে এর মধ্যে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই।
মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।
তৃতীয় স্থানে রয়েছেন ৬ জন ছাত্রছাত্রী। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবারের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবচেয়ে বেশি। এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে থাকা কালিম্পং। কালিম্পং ৯৪.১৩ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। কলকাতায় পাশের ৯৩.৭৫ শতাংশ।
৭৬ দিনের মাথায় এবারের মাধ্যমিকের ফলপ্রকাশিত হয়েছে। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পাশ করেছেন। আগামী বছর মাধ্যমিক শুরু ২ ফেব্রুয়ারি, শুক্রবার।

