চেক গণপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

চেক গণপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

বিদেশ

চেক গণপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে । আহত বহু মানুষ । চার্লস বিশ্ববিদ্যালয়ে এই হামলা চলে । স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় চার্লস সেতু থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত । পড়ুয়ারা জানিয়েছেন, হামলার সময়ে তারা অনেকেই শ্রেণীকক্ষে লুকিয়ে ছিলেন ।

শীতের ছুটির আগেই এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক । চেক পুলিশ বলেছে, বন্দুকবাজ এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া । তার বয়স আনুমানিক ২১ বছর । চেক গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই ঘটনায় তিনি শোকাহত । নিহতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি ।

# চেক গণপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *