অভব্য আচরণের অভিযোগে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হল শুভেন্দু অধিকারী

কলকাতা রাজ্যের খবর

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভব্য আচরণের অভিযোগে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে । সভার শুরু থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । এই সময়ে অধ্যক্ষের চেয়ার লক্ষ্য করে এগিয়ে গিয়ে শ্লোগান দিতে দিতে শুভেন্দুকে কাগজ ছুঁড়তে দেখা যায় । অধ্যক্ষ তাঁকে সতর্ক করে দিলেও তিনি থামেন নি । কিছুক্ষণ পর BJP সভা থেকে ওয়াক আউট করে । বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব পেশ করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় । বিরোধী শুন্য সভায় ধ্বনি ভোটে প্রস্তবটি গৃহীত হয় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভায় শুভেন্দু যে আচরণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় ।

এদিকে BJP, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । BJP-র ৩৮ জন বিধায়ক বিধানসভার সচিবের কাছে গিয়ে এই প্রস্তাব জমা দেন । শুভেন্দু অধিকারি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ১৮ দফা অভিযোগের ভিত্তিতে এই অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে ।

অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে শুভেন্দু বলেন, তিনি সংবিধান মানছেন না । তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদেরও BJP বিধায়ক বলে চালানো হচ্ছে ।

দুর্নীতি ইস্যুতে, সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা । BJP-র পক্ষ থেকে দুর্নীতি নিয়ে আলোচনার একটি মুলতুবি প্রস্তাব আনা হয় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় মুলতুবি প্রস্তাবটি পাঠ করার সুযোগ দিলেও তা নিয়ে নিয়ে আলোচনার অনুমতি দেননি । BJP বিধায়করা এরপরই সভার ওয়েলে নেমে শ্লোগান দিতে থাকেন । পরে, সভা কক্ষ থেকে ওয়াক আউট করেন তাঁরা ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *