সুন্দরবনে ২০ হাজার ফলের গাছ বসাচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ – সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং ভাঙ্গন রোধে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। আয়লার পর থেকে নদী বাঁধ রক্ষা করতে কয়েক লক্ষ নারকেল, আম, কাঁঠাল, জামরুল, সবেদা গাছ সহ বিভিন্ন ফলের গাছ বসানো হয়েছে।

এবছর ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফের কুড়ি হাজার ফলের গাছ বসানো শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।

সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে সংঘের সন্ন্যাসীদের হাতে আম, কাঁঠাল, লেবু সহ বিভিন্ন গাছ তুলে দেওয়া হয় রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম ও লায়ন্স ক্লাব অফ সাউথ ক্যালকাটার উদ্যোগে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, এই কুড়ি হাজার গাছ সুন্দরবনের বিভিন্ন এলাকায় সংঘের যে শাখা গুলি রয়েছে তাদের মাধ্যমে এবং গ্রামবাসিন্দাদের মাধ্যমে রোপন করা হবে। আগামী দিনে আরো কয়েক লক্ষ গাছ বসানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
