এ যেন রূপকথার রামখেল তিলক সিং-এর গল্প । তবে একেবারে সত্যি । জঞ্জালকে সম্পদে রূপ দিচ্ছে কলকাতা পুরসভা । পরিকল্পনাও সুদূরপ্রসারী । আগামীদিনে ধাপায় আর জঞ্জালের উঁচু ঢিপির দেখা মিলবে না । তা হয়ে যাবে শাকসব্জি চাষের উন্মুক্ত প্রান্তর । ধাপায় এখন প্রতিদিন ২টন বর্জ্য প্লাস্টিক প্রক্রিয়াকরণ করা হচ্ছে ।
এছাড়াও রয়েছে জৈব সার প্রস্তুত করার কারখানা । প্রক্রিয়াকরণের পর সেখান থেকে বাজারজাতও করা হচ্ছে । এই লক্ষ্যে সব ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি হয়েছে কমপোস্ট প্লান্ট । জঞ্জাল সংগ্রহ থেকে শুরু করে জঞ্জাল বহনের পদ্ধতিও গেছে বদলে ।
এলাকায় ব্যবহার করা হচ্ছে জঞ্জাল বহনের ব্যাটারি চালিত গাড়ি । ধাপাতেই তৈরি হয়েছে প্রতিদিন ৫টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন জৈব CNG কারখানা । জঞ্জালের মধ্যে যে এত শক্তি লুকিয়ে আছে তা দেখলে রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় ।
শহরের এক নতুন যন্ত্রণা হল নির্মাণ জঞ্জাল । তাকেও সম্পদে রূপ দেওয়া হচ্ছে । রাজারহাটে পাথুরিয়াঘাটায় তৈরি হয়েছে নির্মাণ জঞ্জাল থেকে প্রতিদিন ৫০০টন ক্ষমতা সম্পন্ন সম্পদ তৈরির কারখানা । কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দপ্তরের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার দূরদর্শনকে জানালেন, শহরকে সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলতে শহরবাসীকে এগিয়ে আসতে হবে ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
