ফ্লোরেন্স নাইটেঙ্গল পুরস্কার প্রদান করলেন আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু – ২০২২-২৩ বছরের ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার আজ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৫ জনকে এই পুরস্কার প্রদান করেন। ১৯৭৩ সাল থেকে নার্সিং পরিষেবার সঙ্গে যুক্তদের এই পুরস্কারে ভূষিত করা হয়।
পশ্চিমবঙ্গ থেকে এবার দুজন এই পুরস্কার পেলেন। ANM বিভাগে দক্ষিণ ২৪ পরগনার কুলপি গ্রামীণ হাসপাতালে কর্মরত রিতা মন্ডলকে পুরস্কৃত করা হয়। এর আগে তার পেশার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্য ও জেলা স্তরে তাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও স্বাস্থ্য আধিকারিক অবিস্মিতা ঘোষের হাতেও রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেন। নিজের পেশার প্রতি অবিচল থাকা এবং সমাজের মানুষকে চক্ষুদানে অনুপ্রাণিত করার জন্য তাকে অভিনন্দন জানানো হয়। করোনার সময় কোভিড যোদ্ধা হিসেবে তাকে জেলা স্তরে পুরস্কৃত করা হয়েছিল।
ফ্লোরেন্স নাইটেঙ্গল পুরস্কার প্রদান করলেন আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
