টিফিনের পয়সা বাঁচিয়ে জন্মদিনে বস্তিবাসিদের উপহার অভিপ্সার – পাঁচে পা। এই নিয়ে পঞ্চম বার। অভীপ্সা বরাবরই অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। কেউ শিখিয়ে দেয় নি। কেউ বলেও দেয় নি। কিভাবে যেনো ঢুকে গিয়েছিল ওর মাথায়। তারপর নেশার মতোই জড়িয়ে ধরেছিল ওকে । আর এখন তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্যে।

একটু একটু করে টিফিনের পয়সা জমিয়ে জোগাড় করে জিনিস কেনার তহবিল। এক এক বছর এক এক রকম ভাবনায় গরীব মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যেমন এ বছরে কিনে ফেলে স্কুল ব্যাগ আর তার সঙ্গে প্যাকেটে ভরে ফেলেছে টুকিটাকি খাবার। তারপর কবিগুরুর জন্মদিনে এই সব উপহার নিয়ে নিজের সল্টলেক ও ক্যানেল ইস্ট রোডের খালপাড় বস্তির খুদে পড়ুয়াদের সঙ্গে নিজের জন্মদিন কাটালো উত্তর কলকাতায় বেড়ে ওঠা অভিপ্সা মন্ডল। নিজের ২১ তম জন্মদিন ছিল ৮ মে। সেই উপলক্ষে রবীন্দ্র জয়ন্তির দিনে স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভাগ করে নিল জন্মদিনের আনন্দ। লেডি ব্রাবনের স্নাতক স্তরের ছাত্রী অভিপ্সা জানায়, এ কোনো দান নয়, তার কাছে বন্ধুত্বের সহযোগিতা। হাসি, গান, রবিঠাকুরের কবিতাও তুলে ধরে জন্মদিনে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
