ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব – ভারত সেবাশ্রম সঙ্ঘের ধুলাগড় শাখায় দুদিন ব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হল ধুলাগড়ের গোলাবাড়ির পানিহিজলিতে ।

এ উপলক্ষ্যে গীতা পাঠ, ভজন – কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়।

সঙ্ঘের ধুলাগড় শাখার প্রধান স্বামী মহাদেবানন্দ মহারাজ বলেন, ২০১৭ সালে ধুলাগড় গ্রামের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আশ্রমের প্রতিষ্ঠা হয়। তখন থেকে এই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার, পিড়ীত মানুষের সেবায় কাজ করে চলেছে তারা।

এখানে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা হয়েছে। খুব শীঘ্রই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ স্থায়ী সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিনের অনুষ্ঠানে আশপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
