প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হল ইজরায়েল-লেবানন সীমান্তে

রাজ্যের খবর

প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হল ইজরায়েল-লেবানন সীমান্তে – হিজবুল্লার হামলায় ৭ ইজরায়েলি সেনা সহ মোট ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে তেল আভিভ । এরপর লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান । হিজবুল্লা লেবাননের সংগঠন হলেও তাঁকে মদত দেয় ইরান । ফলে ইরান ইজরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ল বলে মনে করছে পশ্চিমী দেশগুলি ।

এদিকে, গাজায় সাঁড়াশি আক্রমন চলছে । আল-সিফাকের বৃহত্তম হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত সংকটজনক । রয়েছেন ১০ হাজার উদ্বাস্তু ও ১৫ হাজার রোগী । কিন্তু সেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে দাবি ইজরায়েলের । এদিকে রাষ্ট্রসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্য আন্তর্জাতিক সংগঠনগুলির দাবি সেখানে কাজ করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীরা । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই।

সিরিয়ায় জঙ্গি ঘাটি লক্ষ্য করে বোমাবর্ষণ করল মার্কিন বায়ুসেনা । সিরিয়ায় গৃহ যুদ্ধ চলছে । আন্তর্জাতিক স্তরে স্বীকৃত সরকারের সমান্তরাল শাসন চালাচ্ছেন সেনাকর্তারা । বাড়ছে মার্কিন সেনাদের ওপর হামলা । তার প্রত্যাঘাতে বোমাবর্ষণের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, পৃথিবীর যেকোন দেশে মার্কিন সেনা এবং মার্কিন স্বার্থ রক্ষায় পদক্ষেপ করবে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *