নির্বাচনের মুখে এবারে রক্তাক্ত হলো নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকা। রাতে বিজেপির বিদায়ী পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির কাছে বোমা পড়ার ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। নাঘাটা একটি ক্লাবের কাছে তৃণমূল কর্মী সমর্থকরা রাতে ফ্ল্যাগ লাগানোর কাজ করছিল সেই সময় বিজেপির কয়েকজন তাদের কাছে গিয়ে বোমা ফেলার ঘটনা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ে।
চলে জোড় বচসা।এরপরই দু পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যাই। গন্ডগোলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । বিজেপির বিধায়ক ডক্টর মুকুটমনি অধিকারীর ভাই মা ও বাবা প্রহৃত হয়ছেন বলে অভিযোগ । এ ঘটনায় বিধায়কের ভাই অনুপম অধিকারী গুরুতর আহত হয় বলে জানা গেছে।
উভয় পক্ষের কয়েকজন কে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে এই ঘটনাই দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে প্রায় ঘন্টাখানে কৃষ্ণগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়ন করা রয়েছে।বিধায়ক মুকুট মনি অধিকারী অভিযোগ করয়েছেন এলাকা দখলের জন্য তৃণমূল কংগ্রেস এ ঘটনা ঘটিয়েছে।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী বিজেপির আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন । এদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত উভয় পক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়ছে বলে কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি জানিয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের মুখে রক্তাক্ত হলো নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকা
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
