নদীয়ার কল্যাণী শিল্পাঞ্চলে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা

নদীয়ার কল্যাণী শিল্পাঞ্চলে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা

রাজ্যের খবর

নদীয়ার কল্যাণী শিল্পাঞ্চলে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা হচ্ছে। গতকাল রাতের মধ্যেই শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানায় বিশ্বকর্মা ঠাকুর নিয়ে আসা হয়।

বড় এবং ছোট কলকারখানা মিলিয়ে এবছর এই শিল্পাঞ্চলে প্রায় ৮০ টি বিশ্বকর্মা পুজো হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঘুরছেন।

এক সময় কল্যাণী শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোকেও পাল্লা দিত। তবে সেসব আজ অতীত। অনেক কলকারখানাই বন্ধ হয়ে গেছে। তবুও যেটুকু অবশিষ্ট রয়েছে তাকে আঁকড়ে রেখেই চলছে কল্যাণী শিল্পাঞ্চলের বিশ্বকর্মা পুজো।

নদীয়ার কল্যাণী শিল্পাঞ্চলে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *