জঙ্গলমহলের কৃষক পরিবারে বন্দনা করা হয় চাষের বলদ, ষাঁড় ও গরুদের

জঙ্গলমহলের কৃষক পরিবারে বন্দনা করা হয় চাষের বলদ, ষাঁড় ও গরুদের

রাজ্যের খবর

জঙ্গলমহলের কৃষক পরিবারে বন্দনা করা হয় চাষের বলদ, ষাঁড় ও গরুদের – নানান ধরনের লোক উৎসব পুরুলিয়া জেলার অন্যতম বৈশিষ্ট । বাঁদনা তার মধ্যে অন্যতম। কালীপুজোর পর থেকেই জেলার মানুষ মেতে ওঠেন বাঁদনায় । এই পার্বনে গবাদিপশুর প্রতি শ্রদ্ধা জানান কৃষকরা । বাঁদনা কথাটি বন্দনার অপভ্রংশ রূপ।

এই পরবে জঙ্গলমহল এলাকার প্রায় প্রতিটি কৃষক পরিবারে বন্দনা করা হয় চাষের বলদ, ষাঁড় ও গরুদের। বাড়ির মহিলারাই মূল আচারগুলি পালন করেন। তারা গোয়ালে থাকা গবাদি পশুগুলির মাথায় পরিয়ে দেন ধানের অলঙ্কার । গরুর শিংয়ে তেল ও সিঁদুর লেপা হয় । কপালে দেওয়া হয় সিন্দুরের তিলক।

বাড়ির গৃহিণীরা নতুন কাপড় পরে কুলোয় ধান, দূর্বা, হলুদ, জল ও ধুপ – ধুনো নিয়ে তাদের পুজো করেন । দেবতার সমকক্ষ মনে করে গবাদিপশুদের তারা প্রণাম করেন । প্রদীপ জ্বালিয়ে আরতিও করা হয় তাদের । আদিকাল থেকে পুরুলিয়া জুড়ে চলে আসছে এই রীতি ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *