উত্তরাখণ্ডের উত্তরকাশীর জাতীয় সড়কের টানেলে ধসে আটকে রয়েছেন ৪০ জন নির্মাণকর্মী

উত্তরাখণ্ডের উত্তরকাশীর জাতীয় সড়কের টানেলে ধসে আটকে রয়েছেন ৪০ জন নির্মাণকর্মী

দেশ

উত্তরাখণ্ডের উত্তরকাশীর জাতীয় সড়কের টানেলে ধস নেমে এখনও আটকে রয়েছেন ৪০ জন নির্মাণ শ্রমিক । ধস সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন । ব্যবহার করা হচ্ছে এক্সকেভেটর সহ ভারি যন্ত্রপাতি ।

কিন্তু মাটি সরানোর পরেও নতুন করে ধস নামায় পরিস্থিতি জটিল হয়ে রয়েছে । আটকে পড়া শ্রমিকদের পাইপের মাধ্যমে খাবার ও জল দেওয়া হচ্ছে । তাদের আজকের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন, সরকার শ্রমিকদের উদ্ধারের সর্বতো প্রয়াস চালাচ্ছে ।

# উত্তরাখণ্ডের উত্তরকাশীর জাতীয় সড়কের টানেলে ধসে আটকে রয়েছেন ৪০ জন নির্মাণকর্মী

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *