আগামী লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে

আগামী লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে

রাজ্যের খবর

আগামী লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ভোটার তালিকা সংশোধনের কাজ সক্রিয়ভাবে করছেন বুথ লেবেল অফিসারেরা বা বিএলও। এবারে এই বুথ লেবেলে সংশোধনের কাজে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। দলের রাজ্য সাধারন সম্পাদক জগন্নাথ চট্টপাধ্যায় ও শিশির বাজোরিয়া সহ তিনজনের এক প্রতিনিধি দল এদিন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করেন । তারা তথ্য সহ বুথ স্তরের আধিকারিকদের যোগ্যতা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।

বিজেপির অভিযোগ, বিভিন্ন প্রকল্পের চুক্তি ভিত্তিক কর্মীদেরকে বুথ স্তরে ভোটার তালিকা সংশোধনের কাজে লাগানো হচ্ছে। যাদের এই কাজ সম্পর্কে কোনও ধারনাই নেই। তাদের অনেক ক্ষেত্রে নিয়োগপত্রও দেওয়া হয়নি। বিজেপির আশঙ্কা এইসব বিএলও-রা ভুতুড়ে ভোটার বেছে বের করতে যথেষ্ঠ উদ্যোগ নেবে না। তাদের দাবি, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে ভোটার তালিকা সংশোধনের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা হোক। না হলে বিজেপি নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের দারস্থ হবে।

# আগামী লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *