অতুলপ্রসাদী গানে অতুলনীয় অর্ঘ্য নিবেদনে রোমি চক্রবর্তী

Music রাজ্যের খবর

অতুলপ্রসাদী গানে অতুলনীয় অর্ঘ্য নিবেদনে রোমি চক্রবর্তীর – ভুলে যাওয়াটা যুগের ধর্ম। কিন্তু তার মাঝেও কিছু যুগাতিক্রান্ত প্রতিভা সংস্কৃতির নভোনীলে ধ্রুবতারার মতো পথ দেখিয়ে নিয়ে যান।

অতুলপ্রসাদ সেন সেই অমর স্রষ্টাদের পঙক্তিভুক্ত। তার গানে তিনি বিচরণ করেছেন কীর্তন থেকে কাজরীতে, বাঙলা ভাষাতেই। এই অনন্য পুরুষের গানকে নতুন স্বাদে পুরানো ভাবভক্তির ধারায় সিক্ত করে ফিরিয়ে আনলেন এপ্রজন্মের পরিচিত শিল্পী রোমি চক্রবর্তী। রোমির গাওয়া ‘ঘন মেঘে ঢাকা, সুহাসিনী রাকা’ যেন অতুলপ্রসাদের ভাবকে সার্থক ভাবে বিধৃত করেছেন।

কঠিন শব্দের প্রয়োগকে অত্যন্ত সহজে স্পষ্ট সুরললিত আঙ্গিকে পরিবেশন করেছেন। ইউটিউবের মাধ্যমে প্রকাশিত গানটিতে, প্রতি মোড়ে পরিশীলন স্পষ্ট। গানটির আয়োজনেও খুব যত্ন নিয়েছেন গায়িকা।

ভক্তি ও প্রেমের গানে সুরের সাথে কথার একটি বিশিষ্ট ভূমিকা থাকে, রোমি যেন প্রতিটি বিভাগে নিজের প্রতিভায় উত্তীর্ণ হয়েছেন সসম্মানে। এই ধরনের গান সবাই গাইতে চান না। রোমি চেয়েছেন এবং কোথাও অতুলপ্রসাদের গানটিতে সেই ভাবকে পরিস্ফুট করতে পেরেছেন।

রোমির মার্গ সঙ্গীতের পারঙ্গমতা তাকে সহায়তা করেছেন সুর ও স্বরের উপর নিয়ন্ত্রণে। কথার কায়াতে সুরের বিস্তারে রোমির কণ্ঠে বিষ্ণুপুর ঘরানার মিষ্টতা মুখর হয়ে উঠেছে।

 

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *